এতক্ষণ যার কথা বলেছি তিনি হলেন পৃথিবীর অন্যতম বড় অনলাইন ভিত্তিক কম্পানি http://alibaba.com/ প্রতিষ্ঠাতা ও চেয়ারম্যান জ্যাক মা৷ তার জন্ম চীনের জিজিয়াং প্রদেশে৷ফোবর্স ম্যাগাজিনের হিসেবে জ্যাক মা পৃথিবীর ৩৩ তম ধনী ব্যক্তি৷তার মোট সম্পদের পরিমাণ ২১ দশমিক ৬ বিলিয়ন ডলার৷
জ্যাক মার জীবনে এতবার ব্যার্থ হওয়ার পরও বড় হওয়ার, প্রতিষ্ঠিত হওয়ার আশা থেকে বিন্দু মাত্র পিছপা হন নি৷ অবিরাম চেষ্টা চিলিয়ে তিনি আজকের অবস্থানে এসেছেন৷ যেই জ্যাক মা চাকরির জন্য ৩০ বার প্রত্যাখ্যাত হয়েছিলেন সেই জ্যাক মার প্রতিষ্ঠান আলিবাবা ডটকম চীনে নতুন করে ১৪ মিলিয়ন চাকরি তৈরি করেছে৷ জ্যাক মা যখন আলিবাবা প্রতিষ্ঠা করেন তখন সবাই তাকে পাগল বলত৷ টাইম মেগাজিনে জ্যাক মা কে পাগল জ্যাক বলে অভিহিত করেছিল৷কিন্তু জ্যাক মা আশাহত হন নি৷ তিনি চলেছেন আপন গতিতেই৷
আমাদের মত যুবকদের সামনে রয়েছে অফুরন্ত সময়৷ আর সেই সময়কে কাজে লাগিয়ে আমরাও হতে পারি পৃথিবী বাসির কাছে অনুসরণীয় ব্যক্তি৷নিজেকে উদাহরণের প্রতীক হিসেবে গড়ে তুলতে পারি৷ পরিশেষে জ্যাক মার একটি বিখ্যাত উক্তি দিয়ে শেষ করতে চাই৷ তিনি বলেছিলেন "আমার মনে হয় পাগল হওয়া ই ভাল৷ আমরা পাগল কিন্তু নির্বোধ নই" —
No comments:
Post a Comment