জনপ্রিয়
গেম ক্যান্ডি ক্রাশ সাগার নির্মাতা কিং ডিজিটাল কিনে নিচ্ছে ভিডিও গেম
প্রকাশক প্রতিষ্ঠান অ্যাক্টিভিশন ব্লিজার্ড। গতকাল সোমবার ৫৯০ কোটি মার্কিন
ডলারে কিং ডিজিটালকে কেনার ঘোষণা দেয় মার্কিন যুক্তরাষ্ট্রের বিখ্যাত গেম
প্রকাশক প্রতিষ্ঠানটি।
প্রতিষ্ঠান দুটির বিবৃতিতে জানানো হয়, কিং ডিজিটাল ও অ্যাক্টিভিশনের মধ্যে চুক্তির ফলে যুক্তরাষ্ট্রের শীর্ষ পাঁচটি মোবাইল গেম একটি প্রতিষ্ঠানের অধীনে চলে এল। ক্যান্ডি ক্রাশ সাগা, ক্যান্ডি ক্রাশ সোডা সাগা, শীর্ষ ভিডিও গেম ফ্র্যাঞ্চাইজি কল অব ডিউটি, বিশ্বের বৃহত্তম পিসি গেম ওয়ার্ল্ড অব ওয়ারক্রাফট প্রভৃতি গেমগুলো এখন একই প্রতিষ্ঠানের অধীনে চলে আসবে।
এ বছরের ৩০ সেপ্টেম্বর পর্যন্ত বার্ষিক হিসাব ধরলে অ্যাক্টিভিশন ব্লিজার্ডের আয় ৪৭০ কোটি মার্কিন ডলার ও কিং ডিজিটালের ক্ষেত্রে ২১০ কোটি মার্কিন ডলার।
অ্যাক্টিভিশনের প্রধান নির্বাহী রবার্ট কটিক কিংয়ের প্রশংসা করে বলেন, দারুণ ব্যবসা গড়ে তুলেছে তারা। অনেক গেমারকে সন্তুষ্ট করে ও দারুণ গেম তৈরির কথাটি যখন ভাবা যায় তখন কিং চমৎকার কাজ করেছে। আমাদের জন্য নতুন একটি বাজারে ঢোকার সুযোগ তৈরি হবে।
কিংয়ের প্রধান নির্বাহী রিকার্ডো জাকোনি, প্রধান ক্রিয়েটিভ অফিসার সেবাসটিয়ান কুটসন ও প্রধান পরিচালনা কর্মকর্তা স্টিফান কুরগান তাঁদের কাজ চালিয়ে যাবেন এবং কিং আলাদা বিভাগ হিসেবে কাজ চালিয়ে যাবে।
কিংয়ের প্রধান নির্বাহী রিকার্ডো জাকোনি বলেন, আমাদের বিশেষজ্ঞরা অ্যাক্টিভিশনের বিশেষজ্ঞদের সঙ্গে মিলে মোবাইলে বিনা মূল্যের গেম তৈরিতে কাজ করে যাবে।
দুটি প্রতিষ্ঠানের বোর্ড সদস্যরা চুক্তিতে সম্মতি দিয়েছেন এবং ২০১৬ সাল নাগাদ একত্রীকরণের পুরো প্রক্রিয়া সম্পন্ন হবে।
কোটিক আরও বলেন, এ চুক্তির ফলে অ্যাক্টিভিশনের জন্য দ্রুত বর্ধনশীল মোবাইল গেমারদের ধরা সহজ হবে। এক্ষেত্রে বিশাল ভক্ত রয়েছে আর আমরা তাদের উপযোগী কনটেন্ট তৈরিতে কাজ করছি। নারী গেমারদের মধ্যেও বেশি জনপ্রিয়তা রয়েছে কিংয়ের। কিংয়ের তৈরি গেম খেলোয়াড়দের মধ্যে ৬০ শতাংশ নারী গেমার। এই গেমারদের আকর্ষণ করতে অ্যাক্টিভিশনের সুবিধা হবে। তথ্যসূত্র: ইউএসএ টুডে।

No comments:
Post a Comment