Page

11.08.2015

আসছে ব্ল্যাক অপস–৩


আসছে ব্ল্যাক অপস–৩কল অফ ডিউটি! জনপ্রিয় গেমস সিরিজ। সিরিজের ব্ল্যাক অপস ২ ছাড়ার প্রায় তিন বছর পর প্লে স্টেশন ৩ ও ৪, এক্সবক্স ১ ও ৩৬০ এবং উইন্ডোজের জন্য ট্রেআর্কের বানানো ব্ল্যাক অপস-৩ চলতি সপ্তাহে বাজারে ছাড়বে গেমটির প্রকাশক অ্যাকটিভিশন। বিগত বছরগুলোর মতো এবারও গেমাররা আরেকটি ফিউচারিস্টিক কল অফ ডিউটি পেতে যাচ্ছে। আগের সংস্করণের সঙ্গে গল্পের পার্থক্য তো থাকছেই, তবে সবচেয়ে বড় পরিবর্তন এসেছে খেলার ধরন এবং একাধিক গেমারের (মাল্টিপ্লেয়ার) খেলার ব্যাপারে।
গত বছরের জনপ্রিয় টাইটানফল গেম থেকে ব্ল্যাক অপস-৩ অনেকটাই অনুপ্রাণিত। মাল্টিপ্লেয়ার টাইটানফলের মতোই ব্ল্যাক অপসে আছে দেয়ালে দৌড়ানোর ক্ষমতাসহ বিশেষ কিছু নতুন চরিত্র।    যাদের প্রত্যেকের রয়েছে আলাদা অস্ত্র ও ক্ষমতা।  থাকছে রুইন, সেরাফ, আউট রাইডার, রিপার নামের চার নতুন সেনা দল। রুইনের থাকবে গ্রাভিটি স্পাইক নামের অস্ত্র ও ওভারড্রাইভের ক্ষমতা, এটি একে অতিমানবীয় গতি এনে দেবে। সেরাফ হবে ক্রাইম সিন্ডিকেটের সদস্য, যাদের থাকবে অ্যানিহিলেটর নামের উচ্চ ক্ষমতাসম্পন্ন রিভলবার এবং কমব্যাট ফোকাসের ক্ষমতা। আউট রাইডার হবে ভয়ংকর তিরন্দাজ। রিপার নামের রোবট বাহিনী তাদের অঙ্গকে বন্দুকে রূপান্তর  করতে পারবে।
নির্মাতা প্রতিষ্ঠান ব্ল্যাক অপস-২-এর স্নায়ুযুদ্ধের প্রেক্ষাপটকে ব্ল্যাক অপস-৩-এর মূলভাব হিসেবে রেখেছে। এখানে যুদ্ধক্ষেত্রে উন্নত ড্রোন প্রযুক্তির সঙ্গে রোবটকে দেখা যাবে। কিন্তু প্রকৃত শক্তি এবং ঝুঁকি থাকবে মানুষের। যারা রোবটের পরিবর্তনযোগ্য ক্ষুদ্রাংশ এবং স্নায়ুর মধ্যে যোগাযোগ স্থাপন করতে পারবে। গেমটিতে আরও থাকছে ডিএনআই নামের সৈন্যের মধ্যে স্থাপন করা কম্পিউটার ও সেন্সর নেটওয়ার্ক। যেটা তাদের তথ্যে প্রবেশাধিকার এবং যোগাযোগে সহায়তা করবে।
কম্পিউটারের প্রযুক্তি হ্যাক এবং তাদের নিজেদের শরীরের জৈবিক কার্যক্রম নিয়ন্ত্রণ করতেও এটি সাহায্য করবে...

No comments:

Post a Comment